স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন গত বৃহস্পতিবার পাবনায় অনুষ্ঠিত হয়েছে।স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী এ সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলন শেষে কোম্পানির বর্ষসেরা বিক্রয় প্রতিনিধি ও সুপারভাইজারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।পাবনা সদর উপজেলার তিনগাছা বাবুর আমবাগানে অনুষ্ঠিত এ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পাবনা প্লান্টের পরিচালক গোলাম রব্বানী। এতে আরও বক্তব্য দেন কোম্পানির পরিচালন পরিচালক মো. মাহমুদুল হক, বিক্রয় উপমহাব্যবস্থাপক মোহাম্মদ তারিক, জাতীয় বিক্রয় ব্যবস্থাপক সৈয়দ ইকবাল করিম ও বিপণন বিভাগের প্রধান মালিক মোহাম্মদ সাইদ। অঞ্জন চৌধুরী বলেন, দেশের মানুষের চাহিদা বিবেচনা করে সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড জুঁই, চাকা, মেরিল, কুল, ম্যাজিক, সেনোরাসহ ১৭টি পণ্য উত্পাদন ও বাজারজাত করছে। সম্মেলনে সারা দেশ থেকে কোম্পানির চার শতাধিক বিক্রয় প্রতিনিধি, সুপারভাইজার, বিক্রয় সমন্বয়কারী, এরিয়া ম্যানেজার, জোনাল ম্যানেজার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন।