প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব ‘সুপারমম বেবি অলিম্পিয়াড ২০১৭’ গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মা ও শিশুরা। মোবাইল, টিভি, কম্পিউটার ও ট্যাবের কারণে আজকের শিশুরা খেলা আর বন্ধুত্বের রঙিন জগৎ থেকে অনেক দূরে সরে যাচ্ছে। তাদের সোনালি শৈশব ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই অলিম্পিয়াড রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে ছিল ক্রলিং, ওয়াকার রেসিং, রানিং, ট্রাই-সাইক্লিং ও ফুটবল খেলার মতো মজার সব প্রতিযোগিতা। অংশগ্রহণকারী সব শিশুকে দেওয়া হয়েছে বিশেষ সার্টিফিকেট। বিজ্ঞপ্তি