স্কয়ার টয়লেট্রিজের বার্ষিক পরিবেশক ও বিক্রয় সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় ও পরিবেশক সম্মেলন-২০১১ গত শুক্রবার কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়।সম্মেলনের উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এতে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মার ঊর্ধ্বতন মানবসম্পদ ব্যবস্থাপক এম আলী হোসেন। সম্মেলনে কোম্পানির জাতীয় বিক্রয় ব্যবস্থাপক সৈয়দ ইকবাল করিম, বিপণন বিভাগের প্রধান মালিক মোহাম্মদ সাঈদ, বিতরণ উন্নয়ন ব্যবস্থাপক শাহ মোহাম্মদ মাকসুদুল গণি, বিক্রয় বিভাগের প্রধান মোহাম্মদ তারেক, উপমহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. গোলাম কিবরিয়া এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপক (উৎপাদন) মো. গোলাম রসুল চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।