প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের হোটেল সী প্যালেসের বল রুমে গত বুধবার স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন-২০১৭’ অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক (অর্থ ও হিসাব) মো. গোলাম কিবরিয়া, বিপণন বিভাগের প্রধান মালিক মোহাম্মদ সাঈদ, বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান আবু তৈয়ব সিদ্দিকী ও ঊর্ধ্বতন ব্যবস্থাপক (বিক্রয় ও বিতরণ) সৈয়দ আবুল কাশেম। বিজ্ঞপ্তি