স্কয়ার ফার্মা পরিদর্শনে কনসালরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজারবাইজান, সিরিয়া, পোল্যান্ড, বার্সেলোনা এবং তানজানিয়ায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল জেনারেলরা সম্প্রতি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ঢাকা ইউনিট পরিদর্শন করেন।পরিদর্শনকালে স্কয়ারের মান নিশ্চিতকরণ ব্যবস্থায় কনসাল জেনারেলরা সন্তোষ প্রকাশ করেন। স্কয়ার দুই বছর ধরে ইংল্যান্ডে ওষুধ রপ্তানি করে আসছে। গত বছর কোম্পানিটি আমেরিকা ও কানাডার বাজারে ওষুধ রপ্তানির লক্ষ্যে গবেষণা ও পণ্য উন্নয়নে উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ করেছে। ২০১১ সালের মধ্যেই আমেরিকায় স্কয়ারের ওষুধ রপ্তানির অনুমোদনের সব প্রস্তুতি শেষ হবে বলে আশা করা হচ্ছে। এখন ৩৪টি দেশে স্কয়ারের ওষুধ রপ্তানি হচ্ছে। বিজ্ঞপ্তি।