স্কয়ার ফার্মার পর্ষদ সভা বৃহস্পতিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মা আগামী বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভা ডেকেছে। এই সভায় গত মার্চে সমাপ্ত কোম্পানিটির আর্থিক বছরের হিসাব প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি সমাপ্ত বছরের জন্য লভ্যাংশের ঘোষণাও আসতে পারে। গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫৫ শতাংশ ও তার আগের বছর ৬৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। ২০০২ সাল থেকেই কোম্পানিটি ধারাবাহিকভাবে লভ্যাংশ ঘোষণা করে আসছে। ভালো মৌলভিত্তির ‘এ’ শ্রেণিভুক্ত স্কয়ার ফার্মা শেয়ারবাজারে ব্লুচিপস বা উচ্চমানের কোম্পানি হিসেবে পরিচিত।