স্কয়ার ফার্মার পর্ষদ সভা ১৭ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা ১৭ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ডিএসই তালিকাভুক্তি আইন অনুযায়ী স্কয়ার ফার্মার পর্ষদ সভা ১৭ জুলাই বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে।
সভায় অন্যান্য বিষয়ের মধ্যে গত ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে এই সভায়।