স্কয়ার ফার্মাসিউটিক্যালসের লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ মার্চ সময়ের জন্য ৩০ শতাংশ নগদ ও ৩৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২১ সেপ্টেম্বর বেলা ১১টায় গাজীপুরের কালিয়াকৈরে কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট আগামী ১৬ আগস্ট। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ১২৯.০৭ টাকা ও নেট ওপেনিং ক্যাশ ফ্লো ১৪৬.৯৮ টাকা।