স্টক লট হওয়ার আশঙ্কা ইএবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল ও রাজনৈতিক অস্থিরতায় রপ্তানিকারকেরা প্রস্তুত করা রপ্তানি পণ্য জাহাজীকরণ এবং কাঁচামাল আমদানিতে সমস্যায় পড়ছেন বলে অভিযোগ করেছে রপ্তানিকারকদের সমিতি ইএবি। সংগঠনটি বলেছে, মাত্র দু-একটি স্টক লটই একটি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান চিরতরে বন্ধ হওয়ার জন্য যথেষ্ট।গতকাল সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ইএবি। এতে সই করেন সংগঠনের সভাপতি সালাম মুর্শেদী।