স্টাইল ক্রাফট ও এমজেএল বিডির লভ্যাংশ ঘোষণা
স্টাইল ক্রাফট লিমিটেড ২০১১ সালের ৩১ মার্চ সময় পর্যন্ত ৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং এমজেএল বিডি ২০১০ সালের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।স্টাইল ক্রাফটের পরিচালনা পর্ষদ জানিয়েছে, প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২২ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটায় ঢাকার নিউ ইস্কাটনে বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১৭ আগস্ট। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে শেয়ারপ্রতি আয় ২৬৯.৮০ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ মূল্য ২,৪৩০ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ১,০৬৬.১০ টাকা।এমজেএল বিডির পরিচালনা পর্ষদ জানিয়েছে, প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় ঢাকার শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১৪ আগস্ট। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে শেয়ারপ্রতি আয় ৩.৬২ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ মূল্য ২৩.১৭ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ১.৪০ টাকা।