প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইলস ও স্যানিটারি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্টার সিরামিকস লিমিটেড শেয়ারবাজারে তালিকাভুক্তির লক্ষ্যে রুটস ইনভেস্টমেন্ট লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে ইস্যু ম্যানেজমেন্ট সার্ভিস চুক্তি স্বাক্ষর করেছে। স্টার সিরামিকস লিমিটেডের করপোরেট অফিসে গত সোমবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। স্টার সিরামিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান, রুটস ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সারোয়ার হোসেন এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি