স্টার সিরামিকসের প্রেফারেন্স শেয়ার অর্থায়নের ম্যান্ডেট পেল এমটিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টার সিরামিকস লিমিটেডের ‘রিডিমেবল কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার’ অর্থায়নের ম্যান্ডেট পেয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি), যার পরিমাণ ৯৫০ মিলিয়ন টাকা। এ উপলক্ষে সম্প্রতি গুলশানে এমটিবির প্রধান কার্যালয় এমটিবি সেন্টারে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এমটিবির অঙ্গপ্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ ‘ইস্যু ম্যানেজার’ হিসেবে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে স্টার সিরামিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান, চিফ অপারেটিং অফিসার মোয়াল্লিমুল ইসলাম, ফিন্যান্স কন্ট্রোলার অজয়২ কুমার এবং এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন, সৈয়দ রফিকুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।