স্টিলবার্ড ইন্টারন্যাশনাল ও টিভিএস অটোর যৌথ উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অটোমোবাইল যন্ত্রাংশ প্রস্তুতকারী স্টিলবার্ড ইন্টারন্যাশনাল সম্প্রতি তাদের ৫৮তম প্রতিষ্ঠা দিবসে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে যাচ্ছে। এর মাধ্যমে কোম্পানি দুটি সব ধরনের যানবাহনের জন্য সর্বোত্তম মানের অটোমোটিভ ফিল্টার বাংলাদেশেই তৈরি করবে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এই চুক্তিতে সই করেন টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হুসাইন ও স্টিলবার্ডের নির্বাহী পরিচালক মানব কাপুর।

স্টিলবার্ডের নির্বাহী পরিচালক মানব কাপুর বলেন, ‘স্টিলবার্ড ইন্টারন্যাশনাল ও টিভিএস অটো বাংলাদেশ উভয়ই বিশ্বমানের করপোরেট ভ্যালু সিস্টেম বজায় রেখে পণ্যের গুণগত মান, গ্রাহকের নিরাপত্তা ও সন্তুষ্টি নিশ্চিতের চেষ্টা করে। এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, ফুয়েল ফিল্টার ও কেবিন ফিল্টার তৈরিতে কয়েক দশকের দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে, যা আমরা এখন বাংলাদেশের উদীয়মান অর্থনীতির বাজারে কাজে লাগাতে পারব।’

টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হুসাইন বলেন, ‘আমরা দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় অটোমোবাইল যন্ত্রাংশ প্রস্তুতকারী কোম্পানি স্টিলবার্ড ইন্টারন্যাশনালের সঙ্গে এই নতুন যৌথ উদ্যোগ শুরু করতে পেরে আনন্দিত। এই যৌথ উদ্যোগ বাংলাদেশের অটোমোবাইল খাতে প্রথম।’