স্টেট ইউনিভার্সিটিতে আর্কফেস্ট অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে তিন দিনব্যাপী আয়োজিত ‘আর্কফেস্ট-২০১৫’ আজ ৯ জুন মঙ্গলবার শেষ হচ্ছে। আর্কফেস্টে স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন স্টুডিও কাজের পাশাপাশি সেমিনার ও স্থাপত্যবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় নবীন ছাত্রদের সংবর্ধনা দেওয়ার মাধ্যমে। বক্তব্য দেন স্থাপত্য বিভাগের উপদেষ্টা অধ্যাপক কাজী আজিজুল মওলা, স্টেট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট এ এম শামীম, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার গনি চৌধুরী, রেজিস্ট্রার এওয়াইএম ইকরাম-উদ-দৌলা এবং বিভাগীয় প্রধান স্থপতি সাজ্জাদুর রশীদ। বিজ্ঞপ্তি।