স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার এমডি আসছেন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মুম্বাই-ভিত্তিক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং গ্রুপের গ্রুপ নির্বাহী হেমন্ত জি কন্ট্রাক্টর দুই দিনের সফরে আজ রোববার বাংলাদেশে আসছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে আসছেন একই ব্যাংকের আন্তর্জাতিক ব্যাংকিং গ্রুপের প্রধান মহাব্যবস্থাপক রাজন শ্রীনিভাষন।সফরকালে তাঁরা এ দেশে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কার্যক্রম পর্যালোচনা এবং বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিজ্ঞপ্তি।