প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছরের প্রথম তিন মাসে ভারতের অন্যতম বৃহৎ ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) মুনাফা বেড়েছে ২৩ শতাংশ। এ সময়ে ব্যাংকটি মুনাফা করেছে ৩ হাজার ৭৪২ কোটি রুপি। গত বছরের একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ৩ হাজার ৪১ কোটি রুপি। আলোচ্য সময়ে ব্যাংকটির মুনাফা ৩ হাজার ৭২৩ কোটি রুপি হতে পারে বলে বাজার-বিশ্লেষকেরা আভাস দিয়েছিলেন। একই সময়ে ব্যাংকটির মোট মন্দ ঋণের পরিমাণ কমে ৪ দশমিক ২৫ শতাংশ হয়েছে, যা গত বছরের ডিসেম্বরে ছিল ৪ দশমিক ৯ শতাংশ। গত শুক্রবার ব্যাংকটি এসব তথ্য প্রকাশ করেছে। ভারতের মোট ব্যাংক আমানত ও ঋণের ২৫ শতাংশ এসবিআই নিয়ন্ত্রণ করে। বাংলাদেশেও এসবিআইয়ের শাখা আছে।
সূত্র: রয়টার্স