প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং বাংলাদেশে এয়ার এশিয়ার জেনারেল সেলস এজেন্ট টোটাল এয়ার সার্ভিসেসের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী এয়ার এশিয়া ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা পথে ভ্রমণের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডধারী গ্রাহকদের মূল্যছাড় দেবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্র্যান্ড ও বিপণন-প্রধান মো. মাহিউল ইসলাম, টোটাল এয়ার সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোরশেদুল আলম চাকলাদারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মো. মাহিউল ইসলাম বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সব সময়ই গ্রাহকদের জন্য নতুন নতুন সুবিধা নিয়ে আসার প্রচেষ্টা থাকে। এই চুক্তি গ্রাহকদের প্রতি আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নেরই একটি দৃষ্টান্ত।’
বিজ্ঞপ্তি