স্ট্যানচার্ট ও বাংলাদেশ এডিবলের ডলার-টাকা অপশন লেনদেন চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের সঙ্গে প্রথম ডলার-টাকা অপশন লেনদেন চুক্তি সম্পন্ন করল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।এ চুক্তি বাংলাদেশ এডিবল অয়েলের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাকে আরও কার্যকর করে তুলতে সহায়ক হবে।স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ফিন্যান্সিয়াল মার্কেটের হেড অব সেলস নাজিয়া এনায়েত এবং বাংলাদেশ এডিবল অয়েলের অর্থ নিয়ন্ত্রক ইলিয়াস আহেমদ সম্প্রতি ডলার-টাকা অপশন লেনদেন চুক্তিতে সই করেন।ঝুঁকি এড়াতে অত্যন্ত কার্যকর এই মুদ্রা প্রতিরোধক জিরো কস্ট রেঞ্জ ফরোয়ার্ড চুক্তিটি স্বাক্ষরিত হয়। অধিকতর সুবিধাজনক এই ডেরিভেটিভ পণ্যটির কারণে আমদানিকারকেরা প্রথাগত একটিমাত্র নির্দিষ্ট রেট বা বিনিময় হারের মধ্যে আবদ্ধ না থেকে অনেকগুলো হারের সুবিধা পেয়ে থাকেন। গ্রাহক সর্বোচ্চ রেট বা হারের বেশি লেনদেন করলে বাজারের সর্বনিম্ন রেট অনুযায়ী আর্থিক সুবিধা পাবেন।স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্লোবাল মার্কেটের প্রধান আলমগীর মোর্শেদ স্থানীয় অর্থনীতির উন্নয়নে অবদান রাখার ব্যাপারে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।ইলিয়াস আহেমদ বলেন, ‘বৈদেশিক মুদ্রা অপশন আমাদের কোম্পানির বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মার্কিন ডলারের বিপরীতে সুবিধাজনক আপার ও লোয়ার স্ট্রাইক রেটে বাংলাদেশি টাকা পেতে সহায়ক ভূমিকা পালন করবে।’ বিজ্ঞপ্তি।