প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) বাংলাদেশ সম্প্রতি সাপ্লাই চেইন ফাইন্যান্স বিষয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) সঙ্গে একটি চুক্তি করেছে। এর ফলে বিএটিবির সরবরাহকারীরা বিএটিবিকে দেওয়া পণ্য বা সেবার মূল্যের বিপরীতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে অর্থায়ন সুবিধা নিতে পারবেন। এসসিবি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার এ আনোয়ার এবং বিএটিবির ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর অর্থ পরিচালক উইলিয়াম পেগেল, এরিয়া হেড অব প্রকিউরমেন্ট মুহাম্মাদ ইব্রাহিম এবং এসসিবি বাংলাদেশের হেড অব ট্রানজেকশন ব্যাংকিং অপূর্ব জৈনসহ উভয় প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি