স্ট্যানচার্ট-বিকাশের নতুন সেবা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্প্রতি ব্র্যাক ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান বিকাশের সঙ্গে অংশীদারির মাধ্যমে ‘স্ট্রেইটটুব্যাংক ওয়ালেট’ শীর্ষক নতুন একটি লেনদেন সেবা চালু করেছে। এর ফলে স্ট্যান্ডার্ড চার্টার্ডের করপোরেট গ্রাহকেরা এখন থেকে স্ট্রেইটটুব্যাংক চ্যানেলের সাহায্যে যেকোনো ধরনের গ্রাহককে তাৎক্ষণিক ও নগদ টাকা না দিয়ে বিকাশ মোবাইল ওয়ালেটের মাধ্যমে ব্যক্তি পর্যায়ের লেনদেন সম্পন্ন করতে পারবেন। এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের ট্রানজেকশন ব্যাংকিংয়ের প্রধান হুসাইন সিরাজি এবং বিকাশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

বিজ্ঞপ্তি