স্ট্যানচার্টের ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও দক্ষিণ এশিয়ায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আঞ্চলিক করপোরেট অ্যাফেয়ার্স-প্রধান সুমিত সিংলা এক সংক্ষিপ্ত সফরে এখন ঢাকায় অবস্থান করছেন। সফরকালে তিনি ব্যাংকের গ্রাহক, স্টেকহোল্ডার ও কর্মীদের সঙ্গে সাক্ষা ৎ করবেন। সুমিত সিংলা ১০ বছরেরও বেশি সময় ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে যুক্ত আছেন। বর্তমানে তিনি ভারত, নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় গ্রুপের কৌশল নির্ধারণ, ব্র্যান্ডের উন্নয়ন ও সুনাম অক্ষুণ্ন রাখার দিকনির্দেশনায় নেতৃত্ব দেন।এর আগে তিনি সিঙ্গাপুরভিত্তিক স্ট্যান্ডার্ড গ্রুপের কনজ্যুমার ব্যাংকিংয়ের যোগাযোগের দায়িত্বে নিযুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি।