স্ট্যানচার্টের কার্ডধারীরা এমিরেটসের টিকিটে কিস্তি সুবিধা পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি ভ্রমণকারীদের সহায়তা প্রদানের জন্য এমিরেটস এয়ারলাইন এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এক বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষর করেছে।‘ট্রিপডাইরেক্ট’ শীর্ষক চুক্তির অধীনে স্ট্যানচার্টের ক্রেডিট কার্ডধারীরা এমিরেটসের টিকিট মূল্য সর্বাধিক ১২টি কিস্তিতে পরিশোধ করতে পারবেন। এর জন্য অবশ্য নির্ধারিত ২৫টি বাংলাদেশি ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কিনতে হবে। চুক্তিটি আগামী ১৬ ডিসেম্বর ২০১৩ পর্যন্ত বহাল থাকবে।ঢাকায় সমপ্রতি বাংলাদেশে এমিরেটসের আঞ্চলিক ব্যবস্থাপক সতীশ শেঠী এবং স্ট্যানচার্টের মহাব্যবস্থাপক তারেক রিয়াজ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের কার্ড বিভাগের প্রধান তৌফিক ইমাম এবং এমিরেটসের বিপণন ব্যবস্থাপক ইসমাইল ভূঞা উপস্থিত ছিলেন।‘ট্রিপডাইরেক্ট’ সুবিধা গ্রহণের মাধ্যমে ভ্রমণকারীরা এমিরেটস টিকিট মূল্য তিন, ছয়, নয় বা ১২টি মাসিক কিস্তিতে পরিশোধ করতে পারবেন। বিজ্ঞপ্তি।