স্ট্যানচার্টের গ্রুপ সিওও ঢাকায়

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রুপ চিফ অপারেটিং অফিসার (সিওও) বা প্রধান পরিচালন কর্মকর্তা ডরিস হোনল্ড এক সংক্ষিপ্ত সফরে এখন ঢাকায়। এ সফরে তিনি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাসহ স্ট্যানচার্টের কর্মকর্তা ও গ্রাহকদের সঙ্গে বৈঠক করবেন।
সফরে তাঁর সঙ্গে আছেন ব্যাংকের রিটেইল ব্যাংকিংয়ের সিওও আলীশান জাইদি।
গ্রুপ সিওও হিসেবে ডরিস মূলত ব্যবসায়িক কৌশল বিশ্লেষণ ও দিকনির্দেশনা প্রদান, নিয়ন্ত্রণ ও পরিচালনা কার্যক্রম শক্তিশালীকরণ, কৌশলগত শ্রেণিবিন্যাস নিশ্চিতকরণ, ব্যবসার সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গ্রুপের প্রধান নির্বাহীকে সহায়তা করেন। তিনি ২০০৭ সালে স্ট্যানচার্টে যোগ দেন।
ডরিসের সফর প্রসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের সিইও আবরার এ আনোয়ার বলেন, ‘ডরিস হোনল্ডের মতো শীর্ষ পর্যায়ের প্রতিনিধির উপস্থিতি প্রমাণ করে যে সম্ভাবনাময় বাংলাদেশকে আরও শক্তিশালী করে তুলতে আমরা ক্রমাগত কাজ করে যাচ্ছি।’ বিজ্ঞপ্তি।