প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের রিটেইল ব্যাংকিংয়ের দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান সেবাস্টিয়ান আরকিউরি আজ বৃহস্পতিবার ঢাকা সফরে আসছেন। এ সফরে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশে এটিই তাঁর প্রথম সফর। সেবাস্টিয়ান আরকিউরি দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের রিটেইল ব্যবসা তদারকির কাজ করেন। দেশগুলো হলো বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম, ব্রুনেই, নেপাল, শ্রীলঙ্কা ও ফিলিপাইন। ২০১৪ সালের জুলাই মাসে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগদান করেন। এর আগে তিনি ব্রাজিলে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনে (এইচএসবিসি) কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি