স্ট্যান্ডার্ড চার্টার্ড ও আমরা নেটওয়ার্কসের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সব শাখায় এখন গ্রাহকেরা বিনা মূল্যে ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এ বিষয়ে আমরা নেটওয়ার্কস লিমিটেডের সঙ্গে সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক একটি চুক্তি করেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার এ আনোয়ার এবং আমরা নেটওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সৈয়দ ফরহাদ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ চুক্তির ফলে স্ট্যান্ডার্ড চার্টার্ডের শাখাগুলোতে অনলাইন ব্যাংকিংয়ের সুবিধা নিতে পারবেন। পাশাপাশি ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন পণ্য ও অফার দেখতে এবং নিজেদের সামাজিক নেটওয়ার্কে যোগাযোগ করতে পারবেন।
বিজ্ঞপ্তি