স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ই-জিপিতে তালিকাভুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জাতীয় অনলাইন প্রকিউরমেন্ট পোর্টালে ই-পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ই-জিপিতে তালিকাভুক্ত হয়েছে। এ ব্যাপারে পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) সঙ্গে সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশ একটি চুক্তি সই করেছে।

ই-জিপি একটি সরকারি পোর্টাল ও সক্রিয় টেন্ডারিং বা দরপত্র-সংক্রান্ত সাইট; যার মাধ্যমে অনলাইনে সব ধরনের সরকারি দরপত্র সংঘটিত হয়ে থাকে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ই-জিপিতে তালিকাভুক্তির ফলে এ ব্যাংকের যেসব গ্রাহক সরকারি দরপত্রে অংশ নিতে চান তাঁরা অনলাইনে দরপত্র আপলোড ও সহজে দরপত্র-বিষয়ক পেমেন্ট বা পরিশোধের সুযোগ গ্রহণ করতে পারবেন।

সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পক্ষে চুক্তিতে সই করেন এর ট্রানজেকশন ব্যাংকিংয়ের প্রধান অপূর্ব জেইন। অনুষ্ঠানে সিপিটিইউ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।