স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক উত্তরায় কিয়স্ক খুলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্প্রতি উত্তরার ৪ নম্বর সেক্টরে নতুন একটি ফিন্যানশিয়াল কিয়স্ক উদ্বোধন করেছে। এর ফলে স্ট্যান্ডার্ড চার্টার্ডের কিয়স্কসংখ্যা বেড়ে দাঁড়াল ১৮টিতে।নতুন ফিন্যানশিয়াল কিয়স্কটির উদ্বোধনী অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্রাঞ্চ ব্যাংকিংয়ের গ্রুপ প্রধান জাইদি আলিশান, বাংলাদেশে কনজিউমার ব্যাংকিংয়ের প্রধান সন্দীপ বোস ও বিতরণ মহাব্যবস্থাপক সাব্বির আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।