স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ফাইন্ডারের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ডধারী গ্রাহকেরা এখন থেকে যানবাহনের নিরাপত্তা প্রদানকারী কোম্পানি ফাইন্ডারের পণ্য ও সেবা ক্রয়ের ক্ষেত্রে বিশেষ ইন্সটাবাইস সুবিধা উপভোগ করতে পারবেন।এ ব্যাপারে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মোনিকো লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান ফাইন্ডারের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মহাব্যবস্থাপক (রিটেইল লেন্ডিং প্রোডাক্টস) তারেক রিয়াজ খান এবং মোনিকো লিমিটেডের সিনিয়র ম্যানেজার (কারিগরি, অর্থ ও নিয়ন্ত্রণ) মো. সাখাওয়াত সোবহান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফাইন্ডার যেকোনো ব্যক্তিগত বা বাণিজ্যিক যানবাহনের প্রহরী হিসেবে কাজ করে। গাড়ি যেখানেই থাকুক না কেন, এর মালিক ফাইন্ডারের গ্রাহক হলে সেটাকে তিনি খুঁজে বের করতে পারবেন। এমনকি তিনি ইন্টারনেট বা মোবাইল ফোনের মাধ্যমে গাড়িটিকে অনুসরণও করতে পারবেন।ফাইন্ডার যেসব সার্ভিস দিয়ে থাকে সেগুলোর মধ্যে রয়েছে: ওয়েবের মাধ্যমে যানবাহনের তাৎক্ষণিক অনুসন্ধান ও পর্যবেক্ষণ, এসএমএসের মাধ্যমে ইঞ্জিন অন/অফ, ওয়েব অ্যাপ্লিকেশন্সের মাধ্যমে রুট ও গন্তব্য জানা, দূরত্ব পর্যবেক্ষণ, গতি/দূরত্বের রিপোর্ট, লোকেশন রিপোর্ট, স্টার্ট/স্টপ রিপোর্ট ইত্যাদি। বিজ্ঞপ্তি।