স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও আইওইর চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ইন্টারন্যাশনাল অফিস ইক্যুইপমেন্টের (আইওই) মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।এই চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাদিক ক্রেডিট কার্ড ব্যতীত ক্রেডিট কার্ডধারী গ্রাহকেরা আইওইর অনুমোদিত শোরুম থেকে জ্বালানি সাশ্রয়ী পণ্যগুলো (এয়ারকোসেভার পণ্যগুলো) ক্রয়ে ইন্সটাবাইস শূন্য শতাংশ ইন্টারেস্ট সুবিধা উপভোগ করতে পারবেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব কার্ডস গীতাঙ্ক দত্ত এবং আইওইর প্রধান পরিচালন কর্মকর্তা আসিফ আফতাব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।