স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও আড়ংয়ের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও আড়ংয়ের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের কার্ড ইস্যু হওয়ার ৬০ দিনের মধ্যে বিল পরিশোধ করে নতুন গ্রাহকেরা আড়ংয়ের যেকোনো আউটলেটে কেনাকাটায় ‘ফার্স্ট ইউসেজ ডিসকাউন্ট’ ভাউচার ব্যবহারের মাধ্যমে এককালীন মূল্যছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব কার্ডস গীতাঙ্ক দত্ত এবং আড়ংয়ের ঊর্ধ্বতন বিপণন ব্যবস্থাপক ফারজানা হালিম হাই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।