স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও গ্রিনডেল্টা ইনস্যুরেন্সের চুক্তি স্বাক্ষর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও গ্রিনডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির মধ্যে প্রিমিয়াম আদায়ের বিষয়ে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।এই চুক্তি অনুযায়ী গ্রিনডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির পক্ষে গ্রাহকদের কাছ থেকে বিমার কিস্তি নিতে পারবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মহাব্যবস্থাপক ও সিকিউরড ল্যান্ডিংয়ের প্রধান তারেক রিয়াজ খান এবং গ্রিনডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি।