স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও সানোফি এভেন্টিসের মধ্যে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও সানোফি এভেন্টিস বাংলাদেশ লিমিটেডের মধ্যে সম্প্রতি বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) বিষয়ে একটি চুক্তি হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও অরিজিনেশন ক্লায়েন্ট কাভারেজের প্রধান আবরার আনোয়ার এবং সানোফি এভেন্টিস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিংয়ের প্রধান তানভীর হায়দার চৌধুরী, গ্লোবাল করপোরেটসের প্রধান ফয়সাল রহমান ও গ্লোবাল করপোরেট সেলসের প্রধান মুয়ীদ শফিক এবং সানোফি এভেন্টিসের অর্থ ও প্রশাসন পরিচালক মুহাম্মদ তাজদিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।চুক্তি অনুযায়ী স্ট্যান্ডার্ড চার্টার্ডের ইলেকট্রনিক পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে সানোফি দেশজুড়ে তাদের পেমেন্টগুলো পরিশোধ করতে পারবে। বিজ্ঞপ্তি।