স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক নিয়ে এল নতুন ক্রেডিট কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় সম্প্রতি আয়োজিত ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড সুপার ভ্যালু টাইটেনিয়াম ক্রেডিট কার্ড’ নামে নতুন পণ্যের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং মাস্টারকার্ড বাংলাদেশের কর্মকর্তারা
ঢাকায় সম্প্রতি আয়োজিত ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড সুপার ভ্যালু টাইটেনিয়াম ক্রেডিট কার্ড’ নামে নতুন পণ্যের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং মাস্টারকার্ড বাংলাদেশের কর্মকর্তারা

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মাস্টারকার্ড সম্প্রতি ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড সুপার ভ্যালু টাইটেনিয়াম ক্রেডিট কার্ড’ নামে নতুন একটি পণ্য চালু করেছে।
এটি হচ্ছে দেশে প্রথম অটোমেটিক ক্যাশ ব্যাক ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডটির মাধ্যমে গ্রাহকেরা সব রকম খুচরো ক্রয়ে ক্যাশ ব্যাক বা নগদ অর্থ ফেরত পাওয়ার পাশাপাশি আরও অনেক সুযোগ-সুবিধা পাবেন।
সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই ক্রেডিট কার্ডের মোড়ক উন্মোচন করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার এ আনোয়ার, রিটেইল ব্যাংকিংয়ের প্রধান আদিত্য মান্ডলই, বাংলাদেশে করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান বিটপী দাশ চৌধুরী, রিটেইল প্রোডাক্টস ও সেগমেন্টস বিভাগের প্রধান মাকাম ই মাহমুদ বিল্লাহ এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মাদ কামাল।
স্ট্যানচার্টের সিইও আবরার এ আনোয়ার বলেন, ‘এই কার্ড প্রচলনের মাধ্যমে গ্রাহকদের প্রতি আমাদের দায়বদ্ধতাকে আবারও প্রমাণ করেছি। কারণ স্ট্যান্ডার্ড চার্টার্ডে আমরা গ্রাহকদের জন্য ক্রমাগত নতুন নতুন সুবিধা নিয়ে আসার বিষয়ে সচেষ্ট থাকি।’
মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে দেশের প্রথম অটোমেটিক ক্যাশ ব্যাক ক্রেডিট কার্ড প্রচলন করতে পেরে আনন্দিত। কারণ উদ্যোগটির মাধ্যমে আমরা প্রথমবারের মতো এ দেশের গ্রাহকদের কাছে অটোমেটিক ক্যাশ ব্যাক ধারণা নিয়ে এসেছি।’ বিজ্ঞপ্তি।