প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে (এসসিবি) ‘বাংলাদেশে শ্রেষ্ঠ ফরেন এক্সচেঞ্জ ব্যাংক’ হিসেবে পুরস্কার দিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আর্থিক প্রকাশনা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ম্যাগাজিন (আইএফএম)। গ্রাহক সম্পর্ক, মুদ্রার বিনিময় হার, বৈদেশিক বিনিময়ের সমাধান, ঝুঁকি ব্যবস্থাপনা, মুনাফা অর্জন ও উদ্ভাবন ইত্যাদি বিষয় বিবেচনা করে এসসিবি বাংলাদেশকে পুরস্কারটি দেওয়া হয়েছে। সিঙ্গাপুরে সম্প্রতি এক অনুষ্ঠানে এসসিবি বাংলাদেশের আর্থিক বাজারের প্রধান আলমগীর মোরশেদ ব্যাংকের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মালয়েশিয়ার হাইকমিশনার এইচ ই দাতো’ লায়ঙ কারুয়াপ্পাননান। এ প্রসঙ্গে এসসিবি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার এ আনোয়ার বলেন, ‘এটি বাংলাদেশে ফরেন এক্সচেঞ্জ প্রবর্তনে অগ্রণী ভূমিকা রাখার স্বীকৃতি। বিজ্ঞপ্তি