স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ফিন্যান্সএশিয়ার পুরস্কার পেল
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবারও ‘বাংলাদেশের সেরা বিদেশি বাণিজ্যিক ব্যাংক-২০১০’ হিসেবে ফিন্যান্সএশিয়ার পুরস্কার পেয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গত বছরও ফিন্যান্সএশিয়া ম্যাগাজিনটির এই কান্ট্রি অ্যাওয়ার্ডস বা পুরস্কার লাভ করে।আগামী ১ সেপ্টেম্বর হংকংয়ে এক নৈশভোজ অনুষ্ঠানে স্ট্যানচার্টসহ অন্যদের মধ্যে এ পুরস্কার বিতরণ করা হবে। স্থানীয় ও আন্তর্জাতিক ব্যাংকিং, বিনিয়োগ ব্যাংকিং এবং ব্যাংকিংয়ের ক্ষেত্রে ভালো কার্যক্রমের জন্য ফিন্যান্সএশিয়া এ পুরস্কার দেয়।স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাককেইব এ প্রসঙ্গে বলেন, ‘এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত এবং বাংলাদেশে ব্যাংকের সমৃদ্ধ ভবিষ্যৎ নিয়ে আমরা উচ্ছ্বসিত। ’বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ২৬টি শাখা, ৫৭টি এটিএম বুথ ও সাতটি ফিন্যান্সিয়াল কিয়স্ক রয়েছে। আর এ দেশে স্ট্যানচার্টের মোট জনবল হচ্ছে এক হাজার ৩০০-এরও বেশি। বিজ্ঞপ্তি।