স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ পুরস্কার লাভ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দ্য ব্যাংকারস ব্যাংক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০১০ লাভ করেছে। দেশের ব্যাংকিং খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ব্যাংক অব দ্য ইয়ার পুরস্কারটি পায়।গ্লোবাল ব্যাংক অব দ্য ইয়ার ও ব্যাংক অব দ্য ইয়ার ইন এশিয়াসহ স্ট্যান্ডার্ড চার্টার্ড মোট সাতটি পুরস্কার পেয়েছে। ব্যাংকটি হংকং, তানজানিয়া ও জাম্বিয়াসহ মোট পাঁচটি দেশে ব্যাংক অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে।এ প্রসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রুপের প্রধান নির্বাহী পিটার স্যান্ডস বলেন, ‘গ্লোবাল ব্যাংক অব দ্য ইয়ার নির্বাচিত হয়ে আমরা উচ্ছ্বসিত। এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে শীর্ষ স্থান ধরে রাখার পাশাপাশি বিশ্বের সেরা আন্তর্জাতিক ব্যাংক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে গত ১২ মাস আমরা নিরলস পরিশ্রম করেছি।’পিটার স্যান্ডস আরও বলেন, ‘আমাদের সুদৃঢ় কৌশল ও মৌলিক ব্যাংকিংয়ের প্রতি দৃঢ় প্রতিজ্ঞার সুবাদেই একনাগাড়ে সাত বছর রেকর্ডসংখ্যক লাভ ও আয় অর্জন করা সম্ভব হয়েছে।’স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাসপাল বিন্দ্রা বলেন, ‘আমাদের মোট আয় ও লাভের ৭০ শতাংশেরও বেশি অর্জিত হয় এশিয়ায় এবং এখানে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন নিশ্চিত করতে আমরা সব সময়ই প্রস্তুত।’ বিজ্ঞপ্তি।