স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা আজ ঢাকা আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব গ্লোবাল মার্কেটস, দক্ষিণ এশিয়া ও ভারতের কো-হেড অব হোলসেল ব্যাংক হেমন্ত মিশ্র এক সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। দুই দিনের সফরে তিনি বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে সাক্ষাৎ করবেন।হেমন্ত মিশ্র ব্যাংকের ভারতের সর্ববৃহৎ ও সবচেয়ে লাভজনক লেনদেনের সুযোগগুলো নিয়ন্ত্রণ করেন। এই লেনদেন ও সেলসগুলোর মধ্যে রয়েছে ফিক্সড ইনকাম, ক্রেডিট, কমোডিটিস ও ইক্যুইটির মতো বিষয়গুলো। বিজ্ঞপ্তি।