স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা আজ ঢাকায় আসছেন
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অরিজিনেশন ও ক্লায়েন্ট কভারেজের গ্রুপপ্রধান শন ওয়ালেস দুই দিনের এক সফরে আজ বুধবার ঢাকা আসছেন।শন ওয়ালেসের সফরসঙ্গী হিসেবে আছেন ব্যাংকের দক্ষিণ এশিয়ার ডব্লিউবি কো-হেড ভেঙ্কাটারামানান ও আঞ্চলিক মার্কেটের গ্লোবাল হেড ভিনোদ আচি। সফরকালে তাঁরা নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংকের গ্রাহক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এটি শন ওয়ালেসের প্রথম বাংলাদেশ সফর। এ সম্পর্কে তিনি বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের করপোরেট ব্যাংকিং ব্যবসার জন্য বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। আমরা এখানে প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে আছি। এ দেশে বিশ্বমানের ব্যাংকিং সুবিধা নিয়ে আসতে পেরে আমরা গর্বিত। আর এর মাধ্যমেই বৈশ্বিক ও স্থানীয় গ্রাহকদের নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’শন ওয়ালেস বর্তমানে ব্যাংকের সিঙ্গাপুরভিত্তিক দায়িত্বে রয়েছেন। তিনি ২০০৮ সালের মার্চে করপোরেট অর্থায়ন ব্যবসার গ্রুপপ্রধান হিসেবে এ ব্যাংকে যোগ দেন। বিজ্ঞপ্তি।