স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকায় এসেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থা-পনা পরিচালক ও গ্লোবাল হেড অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস পিটার হেইডিঙ্গার দুই দিনের এক সফরে ঢাকায় এসেছেন।সফরকালে পিটার হেইডিঙ্গার ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী নেতা, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও স্টেকহোল্ডারদের সঙ্গে সাক্ষাৎ করবেন। হেইডিঙ্গারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ব্যাংকের গ্লোবাল হেড অব ব্যাংকস রঞ্জন ঘোষ।পিটার হেইডিঙ্গার ব্যাংকের গ্লোবাল ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস বিজনেসের দায়িত্বে নিয়োজিত আছেন। এ ছাড়া তিনি পাবলিক সেক্টরেরও দেখাশোনা করেন।পিটার হেইডিঙ্গার ২০১১ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন। এর আগে তিনি সিটি গ্রুপে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিনিয়োগ অর্থায়নের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।