প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে তাদের ক্রেডিট কার্ডের ২০ বছর পূর্তি উদ্যাপন করছে। সম্প্রতি এই উপলক্ষে ঢাকার দ্য ওয়েস্টিন হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকটি ১৯৯৬ সালে বাংলাদেশে প্রথম ক্রেডিট কার্ড চালু করে। ব্যাংকটি ক্রেডিট কার্ডের সুবিধায় আরও অনেক কিছু প্রথমবারের মতো এ দেশে চালু করে; যেমন: রিওয়ার্ড পয়েন্ট (লয়্যালটি প্রোগ্রাম) কার্ড চেক, অটো বিলস্পে, ইন্সটাবাই, এসএমএস ব্যাংকিং এবং ই-স্টেটমেন্ট। বিজ্ঞপ্তি।