স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রাহকদের জন্য আড়ংয়ে বিশেষ ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় পণ্যের বিপণন প্রতিষ্ঠান আড়ং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রাহকদের বিশেষ ছাড় দেবে। সম্প্রতি এ বিষয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সব নতুন গ্রাহক (কার্ড হোল্ডার এবং অ্যাকাউন্ট হোল্ডার) ব্যাংকের কার্ড ইস্যু হওয়ার ৬০ দিনের মধ্যে এ বিশেষ ছাড়ের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ‘ফার্স্ট ইউসেজ ডিসকাউন্ট’ ভাউচার ব্যবহার করতে হবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কার্ড বিভাগের প্রধান (হেড অব কার্ডস) গীতাঙ্ক দত্ত ও আড়ংয়ের জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক ফারজানা হালিম হাই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।