স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা আজ ঢাকা আসছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এশিয়ার গ্রুপ কান্ট্রি হেড অব হিউম্যান রিসোর্সেস ডেভিড গ্যারেথ থমাস দুই দিনের এক সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ভারত ও দক্ষিণ এশিয়ার মানবসম্পদ বিভাগের প্রধান মাধবী লাল।ডেভিড গ্যারেথ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করবেন। জনাব থমাস দুই দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মানবসম্পদ বিভাগের বিভিন্ন ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করে আসছেন। বিজ্ঞপ্তি।