স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের ৬০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বৃত্তিপ্রাপ্ত ৫০ জন ডেভেলপমেন্ট স্টাডিজ এবং ১০ জন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। এ উপলক্ষে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফ্ফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর শিতাংশু কুমার সুর চৌধুরী। অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের চেয়ারম্যন মোহাম্মাদ আলী তসলিম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ ও ব্যাংকের হেড অব লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স চৌধুরী এম এ কিউ সারোয়ার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।