প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য ব্যাংকার অ্যাওয়ার্ডস ২০১৪-এর ‘ব্যাংক অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ডস জিতল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সম্প্রতি লন্ডনে এক জমকালো অনুষ্ঠানে ব্যাংকের বাংলাদেশ হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ক্লায়েন্টস আবরার এ আনোয়ার এই পুরস্কার গ্রহণ করেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এ নিয়ে চারবার এই সম্মাননা পেল।