স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক ইউরোমানির তিনটি পুরস্কার পেল
স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক ইউরোমানি ইসলামিক ফিন্যান্স অ্যাওয়ার্ডে তিনটি পুরস্কার পেয়েছে। পুরস্কারগুলো হচ্ছে ‘বেস্ট ইসলামিক প্রজেক্ট ফিন্যান্স হাউস’, ‘মোস্ট ইমপ্রুভড্ ইন এশিয়া’ ও ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু ইসলামিক ফিন্যান্স’। এর মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিকের সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আফাক খান ব্যক্তিগতভাবে বিশেষ অবদানের জন্য শেষের পুরস্কারটি লাভ করেন।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউরোমানি ম্যাগাজিনের গ্রুপ পাবলিশার ও ইউরোমানি ইনস্টিটিউশনাল ইনভেস্টর পিএলসির নির্বাহী পরিচালক নেইল ওসবর্ন, স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিকের সিইও আফাক খান এবং ইউরোমানির উইলিয়াম পাওয়েল উপস্থিত ছিলেন। যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক ১৫০টিরও বেশি ইসলামিক ফিন্যান্সিয়াল প্রোডাক্টস ও সলিউশন্স নিয়ে এসেছে। বিজ্ঞপ্তি।