স্ট্যান্ডার্ড চার্টার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা এসেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব গ্রোথ মার্কেটস, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়া, অরিজিনেশন ও ক্লায়েন্ট কভারেজ নিরুক্ত সাপ্রু এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন। এ সফরকালে তিনি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গ্রাহকদের সঙ্গে বিভিন্ন বৈঠকে মিলিত হবেন।নিরুক্ত সাপ্রু ২০০৪ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন। ২০০৬ সালের নভেম্বরে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, মালয়েশিয়ায় যোগ দেন। তিনি ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিটি অব দ্য ইউরোপিয়ান ইউনিয়ন মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইইউএমসিসিআই) চেয়ারপারসন। বিজ্ঞপ্তি।