স্ট্যান্ডার্ড চার্টার্ডের এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা এখন ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাসপাল বিন্দ্রা এক আনুষ্ঠানিক সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।সফরকালে জাসপাল বিন্দ্রা বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ব্যবসা ও কৌশলগত দিক পর্যালোচনাসহ কর্মী-গ্রাহক ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। জাসপাল বিন্দ্রা ১৯৯৮ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং ২০০৭ সালে পরিচালক নিযুক্ত হন। তিনি ব্যাংকের ব্যবস্থাপনা পর্ষদেরও সদস্য। সিইও হিসেবে তাঁর অন্যতম দায়িত্ব হচ্ছে ব্যাংকের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ও সরকারের সঙ্গে দৃঢ় সম্পর্ক স্থাপন, পরিচালন প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও এশিয়া অঞ্চলের কার্যক্রম পর্যবেক্ষণ। বিজ্ঞপ্তি।