স্ট্যান্ডার্ড চার্টার্ডের নতুন পণ্য সাদিক প্লাটিনাম কার্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাহকদের শরিয়াহিভত্তিক জীবনযাপনকে আরও সহজ করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্প্রতি চালু করেছে সাদিক প্লাটিনাম কার্ড। এর ফলে সাদিক ক্রেডিট কার্ডধারী গ্রাহকেরা এখন থেকে শূন্য শতাংশ ইন্সটাবাইস সুবিধা উপভোগ করতে পারবেন।স্ট্যান্ডার্ড চার্টার্ডের ইসলামিক ব্যাংকিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাক খান ব্যাংকের দীর্ঘদিনের গ্রাহক আমিনুল ইসলামের হাতে প্রথম সাদিক প্লাটিনাম কার্ডটি তুলে দিয়ে নতুন পণ্যটির বিপণন কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় স্ট্যান্ডার্ড চার্টার্ডের কনজ্যুমার ব্যাংকিংয়ের প্রধান সন্দ্বীপ বোস, ইসলামিক ব্যাংকিংয়ের মহাব্যবস্থাপক সানিয়াত রহমান ও ক্রেডিট কার্ডস বিভাগের প্রধান গীতাঙ্ক দত্ত উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।