
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন আবরার এ আনোয়ার। ২০১১ সালের জানুয়ারিতে তিনি করপোরেট ও ইনস্টিটিউশনাল ক্লায়েন্টসের প্রধান হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন। তিনি বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্যে আন্তর্জাতিক ব্যাংকিংয়ের ওপর ২৩ বছরের বেশি সময় কাজ করেছেন। নতুন দায়িত্ব সম্পর্কে আবরার বলেন, ‘এখানে আমাদের ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য বড় ধরনের উচ্চাশা আছে। আমি ব্যাংকের গ্রাহক, স্টাফ এবং স্থানীয় জনগোষ্ঠীকে সেবা করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। দীর্ঘদিন ধরে বাংলাদেশের সামাজিক খাতে অবদান রাখতে পেরে আমরা গর্বিত। আমরা ১০০ বছর ধরে
ক্ষুদ্র ও বৃহৎ ব্যবসায়ে অর্থায়নের মাধ্যমে এ দেশের সামগ্রিক উন্নতিতে অবদান রাখার পাশাপাশি ও কর্মসংস্থান সৃষ্টি করে চলেছি।’ তিনি জিম ম্যাককেইবের স্থলাভিষিক্ত হবেন।
বিজ্ঞপ্তি