প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক। জাতিসংঘের সম্মানসূচক চ্যাম্পিয়নস অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হওয়ায় অভিনন্দন জানাতে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তাঁর হাতে এই চেক তুলে দেন ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান কামাল মোস্তফা চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।